লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

২৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৯ PM
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ  কেক কাটছে

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ কেক কাটছে © টিডিসি ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা আয়োজনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে উপজেলা ছাত্রলীগ। এই উপলক্ষে ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা বটতলী মোটর স্টেশনে কেক কাটা কেক কাটা, আনন্দ র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি , দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী ও এরশাদুর রহমান রিয়াদ নেতৃত্ব এই আয়োজন করেন। এ সময় উপজেলা/ ইউনিয়ন ছাত্রলীগের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আস্থার প্রতীক। দেশের ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধুর মতো তিনিও জনগণের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। তার হাত ধরেই অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ জননেত্রীর ভ্যানগার্ড হয়ে প্রিয় নেত্রীর সিদ্ধান্তকে বাস্তবায়ন করবে।

এ সময় তিনি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে সোনার বাংলাদেশ গড়ার জন্য নিজ নিজ অবস্থানে থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহবান জানান।

পরে মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়৷

বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরানে ৩৩৭৫ জনের প্রাণহানি
  • ১২ এপ্রিল ২০২৬