ক্রেন ছিঁড়ে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

২৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:০১ PM
নিহত ঈসা হাওলাদার

নিহত ঈসা হাওলাদার © সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ক্রেন ছিঁড়ে পড়ে নিহত হয়েছেন ঈসা হাওলাদার নামে এক এইচএসসি পরীক্ষার্থী। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামের নুরুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।

ঈসার পরিবার সূত্রে জানা গেছে, উপজেলায় ধাওয়া রাজপাশা গ্রামের সাত্তার হাওলাদারের ছেলে নিহত ঈসা হাওলাদার ভান্ডারিয়া আমান উল্লাহ মহাবিদ্যালয়ে পড়তেন। কিন্তু করোনার সময়ে কলেজ বন্ধ থাকায় লেখাপড়ার পাশাপাশি মজুরের কাজ করতেন ঈসা।

ঈসার সহকর্মী বরকত উল্লাহ বলেন, মাদ্রাসা ও এতিমখানার ঢালাই শেষে তারা নিচে কাজ করছিলেন। এ সময় বিকট শব্দ শুনে ছুটে এসে দেখেন ঈসা উপরের ক্রেন ছিঁড়ে মাটিতে পড়ে আছেন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফয়সাল জানান, তাকে মৃত আবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬