অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০৬ PM

© প্রতীকী ছবি

রাজধানীর মুগদায় ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়ার জেরে মাকসুদা রহমান মিম (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর মুগদা মদিনাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় মিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বাসাবো কদমতলার একটি স্কুলে ৭ম শ্রেণির ছাত্রী মিমের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায়। দুই বোন এক ভাইয়ের মধ্যে মিম ছিল বড়।

বাবা মিজানুর রহমান জানান, রাতে ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করে মিম। পরে মিমের মা সুমি আক্তার মিমকে বকাঝকা করেন। এক পর্যায়ে মিম ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙলে মিমকে জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে ঝুলতে দেখেন তারা। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬