সিলেটে তিনদিন ধরে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৫ AM
নিখোঁজ কামরুজ্জামান তানজিম (১৮)

নিখোঁজ কামরুজ্জামান তানজিম (১৮) © সংগৃহীত

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্র তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে তাকে খুঁজে পাচ্ছে না পরিবার। 

নিখোঁজ কামরুজ্জামান তানজিম (১৮) ফেঞ্চুগঞ্জ থানার কচুয়াবহর গ্রামের আব্দুল শফিক এর পুত্র এবং স্থানীয় এনজিএফএফ স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। 

তানজিমের পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অ্যাসাইনমেন্ট লিখার জন্য তানজিম স্থানীয় নয়াবাজার এলাকায় তার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন (২৫ সেপ্টেম্বর) ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।

বাড়ি থেকে বের হওয়ার সময় তানজিমের পরনে ছিল জিন্সের প্যান্ট ও লাল গেঞ্জি। তার গায়ের রং ফর্সা এবং সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, তারা নিখোঁজ তানজিমকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।  

ট্যাগ: এসএসসি
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬
তারুণ্যের মনস্তত্ত্বে একটি দার্শনিক ও আইনি পর্যালোচনা
  • ০৩ এপ্রিল ২০২৬