স্মার্টফোন কিনে দিতে পারেনি বাবা-মা, অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

২৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫০ AM

© প্রতীকী ছবি

স্মার্টফোন কিনে দিতে না পারায় রিয়াদ হোসেন (১৪) নামে রংপুরের গংগাচড়া উপজেলার এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গংগাচড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক।

নিহত রিয়াদ হোসেন গংগাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং দোলাপাড়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, রিয়াদ অনেক দিন থেকে তার বাবা-মাকে একটি স্মার্টফোন কিনে দিতে বলছিল। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে তার পরিবার ফোন কিনে দিতে না পারেনি। এতে অভিমান করে বৃহস্পতিবার বাড়িতে ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা করে রিয়াদ। এ সময় পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে কোন অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬