স্বচ্ছ থাকলে সাংবাদিক নেতাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: তথ্যমন্ত্রী

২০ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৬ PM
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ছবি

সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের কারণে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, সরকার যে কারও ব্যাংক হিসাব তলব করতে পারে। এমপিদের ব্যাংক হিসাব তলব হয়, সরকারি কর্মচারীদের ব্যাংক হিসাব তলব হয়, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদেরও ব্যাংক হিসাব ইতোপূর্বে তলব করা হয়েছে। ব্যাংক হিসাব চাওয়াটা দোষের নয়। হিসাবে স্বচ্ছতা থাকলে তা কোন চিন্তার বিষয় না। 

সোমবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ব্যাংক হিসাব চাওয়ার পর এটি যখন প্রকাশিত হবে, যখন এর স্বচ্ছতা বেরিয়ে আসবে। তখন তো তারা যে অত্যন্ত স্বচ্ছ, সেটিই মানুষের সামনে উপস্থাপিত হবে। এতে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ আছে বলে আমি মনে করি না।

এটি কেন সংগঠনের নাম দিয়ে চাওয়া হলো এবং কেন এটি কাগজে এলো সেই প্রশ্ন অনেকেই রেখেছে। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব চাওয়ার বিষয়টি কেন গণমাধ্যমে প্রকাশিত হলো- সেটাই প্রশ্ন, বলেন তথ্যমন্ত্রী।

সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এরপর থেকেই সাংবাদিকদের পক্ষ থেকে এর বিরোধিতা করে আসছেন সাংবাদিক নেতারা।

এ প্রসঙ্গ টেনেই সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বললেন, কেউ স্বচ্ছ থাকলে, কারও উদ্বিগ্ন হাওয়ার কোনও কারণ নেই।

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬