চাকরির আবেদনে সত্যায়ন প্রক্রিয়া উঠে যাবে: প্রতিমন্ত্রী

১৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৫ PM
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন © ফাইল ফটো

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, চাকরির আবেদনে কাগজপত্র সত্যায়ন প্রক্রিয়াটি ধীরে ধীরে উঠে যাবে। এগুলোর বিকল্প ব্যবস্থা চলে আসবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমের সাথে আরাপকালে এ কথা জানান তিনি।

ফরহাদ হোসেন বলেন, সত্যায়ন প্রক্রিয়ায় কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য আমরা কাজ করছি। আমরা ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করেছি। এগুলো সহজ হয়ে যাবে। ভবিষ্যতে সত্যায়ন প্রক্রিয়া পুরোপুরি তুলে দেওয়ার পরিকল্পনা আছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, কাগজপত্র সত্যায়িত করার পরিবর্তে আমরা কিছু গোপন কোড দেব। তাহলে সেখানে এগুলো থাকবে না। এছাড়া যখন সে (চাকরিপ্রার্থী) কাগজপত্রের কপি জমা দেবে, এরপর ভেরিফিকেশন হবে। তখন তথ্য ভুল দিলে ধরা পড়বে। তবে অরিজিনাল কপিটাই আমরা রাখতে চাইব ভবিষ্যতে।

‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬