অ্যাসাইনমেন্টের সঙ্গে স্কুলের বেতনের সম্পর্ক নেই: শিক্ষামন্ত্রী

১৭ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৪ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © সংগৃহীত

শিক্ষার্থীদের অ্যাসােইনমেন্ট জমা দেওয়ার সঙ্গে বেতন পরিশোধের কোনো সম্পর্ক নেই। অ্যাসাইনমেন্টের জন্য আলাদা করে কোনো ফিও নির্ধারণ করা হয়নি।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকদিন ছাত্রছাত্রীরা স্কুলের বেতন পরিশোধ করেনি। যা এখন অনেকের কাছে বোঝা হয়ে গেছে। বেতন পরিশোধের জন্য ইনস্টলমেন্ট কিংবা বিকল্প কোনো ব্যবস্থা করা যেতে পারে। তবে বেতনের সাথে অ্যাসাইনেমেন্টের কোনো সম্পর্ক নেই।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর-২ (মতলব) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন রুহুল, চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রনজিত কুমার রায় চৌধুরী, সদর উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির সুমনসহ জেলা আওয়ামী লীগ নেতারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬