পড়ালেখার মধ্যে আনন্দ নিয়ে আসাই আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী

১৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৯ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষায় শুধু পরীক্ষা আর সনদের মধ্যেই আমরা আটকে ছিলাম। এখন তাই পরীক্ষায় মূল্যায়নের পদ্ধতি বদলে ফেলছি। আমাদের লক্ষ্য পড়াশোনার মধ্যে আনন্দ নিয়ে আসা। পড়াশুনা যাতে চাপে রূপ না নেয়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মহান শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটি আয়োজিত ‘শিক্ষা: ২০৪১ সালের লক্ষ্যমাত্রা অর্জনের বাস্তাবিক কৌশল’ শীর্ষক এক সেমিনারে এসব কথা তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষকদের মধ্যে একটা বড় অংশ ঘটনাচক্রে শিক্ষক। যারা হয়তো অন্য কোনো পেশায় না গিয়ে এই পেশায় এসেছেন। আমাদের প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন’। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি আরও বলেন, ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসকগোষ্ঠীর চাপিয়ে দেওয়া শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল প্রমুখ। তাদের স্মরণে এ দিনটি ‘শিক্ষা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close