সব স্কুল-কলেজ বন্ধে আইনি নোটিশ

১৬ সেপ্টেম্বর ২০২১, ০১:০২ PM
সব স্কুল-কলেজ বন্ধে আইনি নোটিশ

সব স্কুল-কলেজ বন্ধে আইনি নোটিশ © ফাইল ফটো

করোনা মহামারি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ রাখতে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সরকারের সংশ্লিষ্টদের প্রতি এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবসহ ছয়জনকে এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে আগামী সাতদিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচার করার অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, করোনা মহামারীর কারণে গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে দফায় দফার ছুটি বাড়িয়ে চলতি মাসের ১১ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের ‍শিক্ষার্থীদের সশরীরে পাঠদান শুরু হয়েছে।

‘মামলা করলি কেন, এখন তোরে যদি আমি কোপাই, ধরবে কেডা’
  • ০৫ মার্চ ২০২৬
সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড সুবিধার রায় বহাল, রিভিউ খা…
  • ০৫ মার্চ ২০২৬
কর্মচারীর হাতে নিহত ইবি শিক্ষিকার জানাজা সম্পন্ন
  • ০৫ মার্চ ২০২৬
সরকারি হাসপাতালে হাজিরা দিয়ে ক্লিনিকে রোগী দেখা চিকিৎসকের র…
  • ০৫ মার্চ ২০২৬
তেল রপ্তানি স্থগিত করল চীন : ব্লুমবার্গ
  • ০৫ মার্চ ২০২৬
শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন শিক্ষ…
  • ০৫ মার্চ ২০২৬