ব্যাঙের ছাতার মতো অনলাইন প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

১৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৭ PM
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

ব্যাঙের ছাতার মতো এতো অনলাইন প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কক্ষে ‘শেখ হাসিনা’ কাব্য সংকলনের তুর্কি অনুবাদ গ্রন্থ অনলাইনে উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

তথমন্ত্রী বলেন, এগুলো ব্যক্তি ও ব্যবসায়িক স্বার্থে পরিচালিত হচ্ছে। অনেক অনলাইন পোর্টালে মানুষের চরিত্র হনন করা হচ্ছে। আদালত যে নির্দেশনা দিয়েছেন আমরা ব্যবস্থা নিবো। কিছু অনলাইন বন্ধ করবো।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা রিপোর্ট দিবো আদালতে। এর পাশাপাশি কিছু আইপি টিভিও ব্যাঙ্গের ছাতার মতো গজিয়েছে। এদের নিবন্ধনের আওতায় আনা হবে। কারণ তারা লাইসেন্সপ্রাপ্ত টিভির মতো চলতে পারে না।

মন্ত্রী আরও বলেন, এখন যে অনলাইনগুলো আছে, এর বাইরেও আরও অনলাইন ও পত্রিকা সামনে আসবে। আমরা সবকিছুকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে চাই।

কিছু গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। বাকিগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে-জানতে তিনি বলেন, আবেদনের পর যাচাই-বাছাই করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো তদন্তকারী সংস্থাকে দেয়। সেটি শেষ করে না আসা পর্যন্ত আমরা দিতে পারি না। এ কারণেই সময় লাগছে।

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের সংকট ‘সংসদের ভেতরে নাই, সংকটটা বাইরে’
  • ২০ এপ্রিল ২০২৬