ঝিনাইদহে প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৩২ PM
ঝিনাইদহে প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহে প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার © প্রতীকি ছবি

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিক্ষক নজরুল ইসলাম (৫০) সাগান্না ইউনিয়নের সালাউদ্দিন মাস্টারের ছেলে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ওই স্কুলের শ্রেণিকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার।

তিনি জানান, সকালে শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে এসে একটি শ্রেণিকক্ষে নজরুল ইসলামের মরদেহ রশিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

আবুল বাশার বলেন, ভেতর থেকে ঐ কক্ষের দরজা বন্ধ ছিল। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬