তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকবে না কোনো বার্ষিক পরীক্ষা

১৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:০০ PM
শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী © ফাইল ছবি

নতুন প্রস্তাবিত জাতীয় শিক্ষাক্রমে আসছে ব্যাপক পরিবর্তন। তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো বার্ষিক পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তিনি আরও বলেন, ২০২৩ সাল থেকে  প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা  তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকবে না বার্ষিক পরীক্ষা। এছাড়াও নতুন প্রস্তাবিত জাতীয় শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণীতে শিক্ষার্থীদের বিভাজন করা হবে না, কারিগরি শিক্ষা প্রাধান্য পাবে। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেছেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা হবে শুধু দশম শ্রেণীর পাঠ্যক্রমের ওপর। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এর ফলাফল হবে একাদশ ও দ্বাদশের চূড়ান্ত পরীক্ষার ফল মিলিয়ে। পরিবর্তন হতে পারে এইচএসসির নাম-গ্রেডিং পদ্ধতিও।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬