হাসপাতালে পরীমনি

১২ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০ PM
পরীমনি

পরীমনি © ফাইল ফটো

কাজে ফেরার দুই দিন পর অসুস্থতার কারণে হাসপাতালে যেতে হলো আলোচিত নায়িকা পরীমানকে। রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে তিনি হাসপাতালে যান বলে নিজেই নিশ্চিত করেছেন পরীমনি।

এর আগে কারাগার থেকে মুক্ত হওয়ার পর পরীমনির আইনজীবী সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, সুস্থতার জন্য তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

পরীমনি রোববার বিকালে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। যে হাসপাতালে তিনি গেছেন, সেটির লোকেশনও ট্যাগ করেছেন।  ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘এই একটার সঙ্গে আমার কোনো ব্রেকআপ নাই।’

এর আগে পরীমনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি কয়েক দিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। জ্বরও আছে।  তার অনেক দিন ধরে ভার্টিগো (মস্তিষ্কে পীড়া হয় এবং ভারসাম্যহীনতা তৈরি হয়) রোগ আছে। এই রোগের চিকিৎসার জন্য ভারতে গিয়েও চিকিৎসা নিয়েছেন এই নায়িকা।

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close