‘করোনাকালীন শিক্ষার ঘাটতি পূরণে কাজ করছে সরকার’

১২ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪০ PM
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন © টিডিসি ফটো

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, করোনাকালীন শিক্ষার ঘাটতি পূরণে আন্তরিকভাবে কাজ করছে সরকার। বর্তমান সরকার ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য দূর করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের সুযোগ দানের কারণে বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে লেখাপড়ায় এগিয়ে যাচ্ছে।

মেয়েরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে উল্লেখ করে মন্ত্রী এ সময় মেয়েদের নিয়মিত মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহবান জানান।

রবিবার (১২ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজে নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র জনাব আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.কে.এম. হেলাল উদ্দিন এবং বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কবিরুজ্জামান চৌধুরী প্রমূখ।

একই দিন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তরের আয়োজিত অপর এক অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় বড়লেখা উপজেলার ১ হাজার ৮৭৯ জন চা শ্রমিককে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট তিরানব্বই লক্ষ পচানব্বই হাজার টাকা অনুদান হিসেবে বিতরণ করেন ।

এছাড়াও, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ৬৮ লক্ষ টাকা ব্যয়ে ১৭ টি পরিবারের নিকট নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়।

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬