ইসিবি চত্বরে প্রাইভেটকারের ধাক্কায় শিক্ষার্থী নিহত, চালকের গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ

১০ সেপ্টেম্বর ২০২১, ০১:০২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরে প্রাইভেটকারের ধাক্কায় আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর সহপাঠীরা প্রাইভেটকার চালকের গ্রেফতার দাবিতে প্রায় এক ঘণ্টার বেশি সময় ইসিবি চত্বর এলাকা অবরোধ করে রাখে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ইসিবি চত্বরে এ দুর্ঘটনা ঘটে বলে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ কাজী শাহান হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় ইসিবি চত্বরে একটি প্রাইভেটকারের ধাক্কায় ওই শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনার পর নিহত শিক্ষার্থীর সহপাঠীরা ইসিবি চত্বরে রাস্তায় নেমে অবরোধ করে। এ সময় তারা প্রাইভেটকার চালকের গ্রেফতার দাবি জানায়। এতে ইসিবি চত্বরসহ আশপাশ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে চালককে গ্রেফতার করার আশ্বাস দিলে রাত সাড়ে ১১টার পর অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে যায়।

এখন ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল–ছাত্…
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামে এক শিশুর মৃত্যু, ভর্তি ৬৭ জন
  • ০৩ এপ্রিল ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬
জাল প্রবেশপত্র নিয়ে ইবি কেন্দ্রে ভর্তিচ্ছু; মুচলেকায় মুক্তি
  • ০৩ এপ্রিল ২০২৬
হামের উপসর্গে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে ভর্তি ৪৩, মৃত্যু ১
  • ০৩ এপ্রিল ২০২৬