আইসিটি মামলায় খালাস পেলেন সাংবাদিক প্রবীর শিকদার

০৯ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৪ PM
প্রবীর শিকদার

প্রবীর শিকদার © সংগৃহীত

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলায় খালাস পেয়েছেন সাংবাদিক প্রবীর শিকদার। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই রায় দেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সাংবাদিক প্রবীর শিকদার। খালাস পাওয়ার পরে আদালত প্রাঙ্গণে প্রবীর শিকদার সাংবাদিকদের বলেন, তিনি ন্যায়বিচার পেয়েছেন।  

এর আগে গত ২২ মার্চ আদালতে দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয়। সেসময় প্রবীর শিকদারের পক্ষে আইনজীবী আমিনুল গনী টিটো আদালতের কাছে দাবি করেন, প্রবীর শিকদার ফেসবুকে মানহানিকর কোনো পোস্ট দেননি। তিনি নির্দোষ। অপরদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নজরুল ইসলাম শামিম আদালতে বলেন, প্রবীর শিকদারের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ।

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ২০১৫ সালের ৬ আগস্ট প্রবীর শিকদারের নামে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা হয়। আইসিটি আইনের ৫৭ ধারায় করা এ মামলার বাদী জেলা পূজা উদ্‌যাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। মামলার পর প্রবীর শিকদারকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে কারামুক্ত হন।

মামলার নথিপত্র অনুসারে, প্রবীর শিকদারের বিরুদ্ধে ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। রাষ্ট্রপক্ষে এই মামলায় ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, প্রবীর শিকদার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার জীবন শঙ্কা তথা মৃত্যুর জন্য যাঁরা দায়ী থাকবেন’ শিরোনামে একটি পোস্ট দিয়ে তাতে তিনজনের নাম লেখেন। তার মধ্যে ১ নম্বরে ছিল তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নাম। এই পোস্টে খন্দকার মোশাররফ হোসেন সম্পর্কে মিথ্যা ও অসত্য লেখা লিখে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন দাবি করে বাদী প্রবীর শিকদারের বিরুদ্ধে ওই মামলাটি করেন।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, বিপিএল নিয়ে মিলল বড় ইঙ্গিত
  • ১৩ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে তদন্তে নামছে মন্ত্রণালয়, কমিটি গ…
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর আগে ঢাকায় হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান মিলল পাকিস্তানে
  • ১৩ আগস্ট ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬