অতিরিক্ত সচিব হলেন ৯২ কর্মকর্তা

০৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৬ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ফটো

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে কর্মরত ৯২ জন যুগ্ম সচিব ও সমমর্যাদার কর্মকর্তাতে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই কর্মকর্তারা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে ৮৯ জন কর্মকর্তাকে এবং লিয়েন থাকা আরও তিন জনকে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা একটি প্রজ্ঞাপনে ৮৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে বিভিন্ন দূতাবাসে কর্মরত দু’জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া বিদেশে শিক্ষা ছুটি বা লিয়েনে থাকা আরও তিন কর্মকর্তাও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। সবমিলিয়ে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন ৯২ জন কর্মকর্তা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য যুগ্মসচিব পদ মর্যাদার তিন শতাধিক কর্মকর্তাকে বিবেচনায় নেয় মন্ত্রণালয়। এর মধ্যে ৯২ জনকে পদোন্নতি দেওয়া হয়। বাকি দুই শতাধিক কর্মকর্তা পদোন্নতি পাননি।

এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।

দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close