আমি শাসক নই, সেবক: প্রধানমন্ত্রী

০৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৬ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি শুধু শাসক নই, বাংলাদেশের মানুষের সেবক। জনগণের সেবা ও কল্যাণ করাকেই সবচেয়ে বড় কাজ বলে আমি মনে করি। সেই ব্রত নিয়েই কাজ করে যাচ্ছি।

রবিবার (০৫ সেপ্টম্বর) সকালে নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ (প্রথম পর্ব) ২০২১- এ অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। গণভবন থেকে ঢাকা সেনাবনিবাসের নৌ ও বিমানবাহিনীর সদর দফতরে ভিডিও কনফারেন্সের সাহায্যে ভার্চুয়ালি এ সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ এবং পেশাদার বাহিনী হিসেবে মর্যাদা লাভ করেছে। তাদের আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও মর্যাদা, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকেও অত্যন্ত উজ্জ্বল করেছে।

করোনা পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী এবং বিমানবাহিনী মানুষের পাশে দাঁড়ানোয় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের দায়িত্ব। আমাদের সশস্ত্রবাহিনী সবসময় এ কাজ করে থাকে। যখনই দুর্যোগ এসেছে, সাধারণ মানুষ তাদের সেবা পেয়েছে।

একজন দলে ফেরালেও ৪জনকে বহিষ্কার করল বিএনপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬