সিলেট-৩: উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী নৌকার হাবিব

০৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৭ PM
সিলেট-৩ আসনের উপনির্বাচনে লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব

সিলেট-৩ আসনের উপনির্বাচনে লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব © সংগৃহীত

সিলেট-৩ ( দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ -বালাগঞ্জ উপজেলা) আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

তিনি নৌকা প্রতীক নিয়ে তিনি ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট।

হাবিবুর রহমান হাবিব প্রতিদ্বন্ধী প্রার্থীর চেয়ে ৬৫ হাজার ১০১ বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সারাদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে প্রথমবারের মতো এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন জটলা ছিল না। সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা শেষ হয়। আসনটিতে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৫২ হাজার ও ভোটকেন্দ্র ১৪৯টি।

এই আসনে উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।

উল্লেখ্য, গত ১১ মার্চ সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা গেলে এ আসনটি শূন্য হয়। তফসিল অনুযায়ী গত ২৮ জুলাই এই আসনের উপ-নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এর দুইদিন আগে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন আদালত। পরবর্তীকালে নির্বাচন কমিশন ৪ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে।

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের সংকট ‘সংসদের ভেতরে নাই, সংকটটা বাইরে’
  • ২০ এপ্রিল ২০২৬