শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সারাদেশে মানববন্ধনের ডাক

৩১ আগস্ট ২০২১, ১০:১৭ PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন © ছবি : সংগৃহীত

অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতেই সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। শিক্ষাপ্রতিষ্ঠান শিগগির না খুললে কঠোর আন্দোলনের হুমকি দেন দলটির আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার (৩১ আগস্ট)  মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই দাবিতে ২ সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

মানববন্ধনে চরমোনাই পীর রেজাউল করিম বলেন, ‘সবকিছু খুলে দিয়ে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। কিন্তু নানা অজুহাতে সেটা করা হচ্ছে। কুচক্রী মহল প্রধানমন্ত্রীকে দেশ ধ্বংস করার এমন পরামর্শ দিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে। অভিভাবকরা তাদের সন্তান নিয়ে চিন্তিত। শিক্ষার্থীরা সারা দিন গেমস খেলছে, খারাপ চিত্র দেখছে। ভারতে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, পাকিস্তানেও খোলা।’

তিনি বলেন, ‘আমরা এতদিন ভালোভাবে সরকারকে বলেছি শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে। সেটা তারা শোনেনি। এখন আন্দোলনে নেমেছি, প্রয়োজনে রক্ত দেব। সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ছাড়ব।’

চরমোনাই পীর বলেন, ‘সরকার বিভিন্ন আইন করছে ইসলামিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্বাধীনভাবে ধর্মীয় রীতিনীতি পালন বন্ধে সরকারের এটা পাঁয়তারা। এ দেশকে নাস্তিকতার দিকে ঠেলে দেয়া যাবে না। আমরা আস্তিক, রক্ত দিয়ে এসব প্রতিরোধ করব।’

দলের মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘করোনা কি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে থাকে? জাতিকে ধ্বংস করার এ পাঁয়তারা চলবে না। এতদিন সরল ভাষায় কথা বলেছি, শিক্ষার্থীদের স্বার্থে এখন কঠোর হতে হচ্ছে।’

 

 

ট্যাগ: আন্দোলন
জমজমাট বলী খেলা: অর্ধশত বলীর লড়াইয়ে প্রাণ ফিরে পেল গ্রামবাং…
  • ২২ এপ্রিল ২০২৬
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  • ২২ এপ্রিল ২০২৬
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬