বঙ্গবন্ধুর খুনি মোশতাকের বাড়িতে হামলা, কুশপুত্তলিকা দাহ

৩১ আগস্ট ২০২১, ০৫:৫৯ PM
উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়িতে এ ঘটনা ঘটে

উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়িতে এ ঘটনা ঘটে © সংগৃহীত

কুমিল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির সামনে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে ৩১ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়ির পাশে দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের উদ্যোগে তার প্রতি ঘৃণা প্রদর্শন সভা হয়ে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে ওই সভা থেকে কিছু অতিউৎসাহী লোক তার বাড়িতে ইটপাটকেল ছুড়ে এবং বাড়ির সামনে কুশপুত্তলিকা দাহ করা হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।’

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন আন্দোলনরত নেতা-কর্মীদের শান্ত করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. নজরুল ইসলাম।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close