করোনায় প্রাণ গেল রম্যলেখক আতাউর রহমানের

২৮ আগস্ট ২০২১, ০৬:১০ PM
আতাউর রহমান

আতাউর রহমান © ফাইল ফটো

বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও রম্যলেখক আতাউর রহমান (৭৯) আর নেই। শনিবার সকাল ছয়টায় তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আতাউর রহমান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার বাদ মাগরিব গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিজ গ্রামে তাঁর দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রীসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন: বিজ্ঞান বিভাগ: বারবার সিদ্ধান্ত পরিবর্তনে শঙ্কায়-অনিশ্চয়তায় গুচ্ছ ভর্তিচ্ছুরা

১৯৪২ সালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের নগর গ্রামে জন্মগ্রহণ করেন আতাউর রহমান। ২০০২ সালে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। এরপর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। আমলা, লেখক, শিক্ষক, কূটনীতিক ও অসাধারণ বক্তা সিলেট অন্তপ্রাণ জনপ্রিয় এই লেখকের ২৪ বই প্রকাশিত হয়েছে।

ট্যাগ: রম্য
ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence