৯ দিন ধরে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু ছাত্রী

২৭ আগস্ট ২০২১, ১২:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক ছাত্রীকে ৯ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ওই ছাত্রী ঢাকার লালমাটিয়া কলেজ থেকে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পরিবার। 

নিখোঁজ ওই ছাত্রীর নাম ঋতু চক্রবর্তী (১৮)। সে মুন্সিগঞ্জের সিরাজদিখানউপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের রাম প্রসাদ চক্রবর্তীর মেয়ে। 

জানা গেছে, গত ১৯ আগস্ট সকালে ঋতু বাড়ি থেকে থেকে বের হন। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় আত্মীয় স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন। মেয়ের সন্ধান না পেয়ে গতকাল বৃহস্পতিবার মা মিতা রানী ঘোষাল সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

নিখোঁজ ছাত্রীর বাবা রাম প্রসাদ চক্রবর্তী জানান, ঢাকার লালমাটিয়া থেকে এইচএসসি পাস করেছে তার মেয়ে। সিরাজদিখান থেকে ঢাকায় যাতায়াত করে বিশবিদ্যালয়ের ভর্তি কোচিং করত সে। যাতায়াতের অসুবিধা হওয়ায় মোহাম্মদপুরে কিছুদিন হলো মেয়ের জন্য একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। নিখোঁজের রহস্য উদঘাটন ও তাকে উদ্ধারে চেষ্টা চলছে।

৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬