বঙ্গবন্ধু পড়াশোনায় বঙ্গমাতাকে অনুপ্রেরণা দিতেন: শিক্ষামন্ত্রী

২৫ আগস্ট ২০২১, ০৮:৪১ PM
ক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতিচারণ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গমাতার শুধু পড়াশোনা করার আগ্রহ ছিলো তাই নয়, বঙ্গবন্ধু তাকে পড়াশোনায় অনুপ্রাণিত করতেন। ক’টি বাড়িতে এমনটা দেখবো যে রাজনীতিক স্বামী (বঙ্গবন্ধু) পড়ছেন, শুধু আমাদের ইতিহাস নয়, সারা বিশ্বের সাহিত্য পড়ছেন, দর্শন পড়ছেন।

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ বুধবার (২৫ আগস্ট) ভার্চুয়াল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রাতিষ্ঠানিক শিক্ষা অল্প হলেও বই পড়ার প্রতি তার আগ্রহ ছিলো। নিজে গিয়ে নিউ মার্টেক থেকে বই কিনে নিয়ে আসতেন। স্বামী মুজিব যখন জেলাখানা থেকে চিঠি লেখেন, চিঠিতে ছেলেমেয়েদের লেখাপড়ার কথা বলেন— হাসু-কামাল যেনও লেখাপড়া করে। একই সঙ্গে তার স্ত্রীকেও বলছেন—তুমি পড়াশোনাটা করবে।

তিনি বলেন, স্বাধীন দেশে শিক্ষার একটি সামগ্রিক দিক নির্দেশনা দিয়ে গেছেন বঙ্গবন্ধু। আমরা যেনও তার দেখানো পথে চলতে পারি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা জীবনের কথা উল্লেখ করে দীপু মনি বলেন, বঙ্গবন্ধু পরিবারের সকলে রাজনীতি করতেন এবং পড়াশোনা করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেন কলেজে রাজনীতি ও লেখাপড়ার পাশাপাশি বেহালা বাজাতেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।

ইফতারে বিরিয়ানি খেয়ে অসুস্থ অর্ধশত শ্রমিক
  • ১৩ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবাহী রণতরীতে আগুন, আহত দুই সেনা
  • ১৩ মার্চ ২০২৬
ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের মিসাইল হামলায় ৩০ জনের বেশি আহত
  • ১৩ মার্চ ২০২৬
কখনো ডান, কখনো বাম নাক দিয়ে শ্বাস নেওয়ার এই অদলবদলের রহস্য …
  • ১৩ মার্চ ২০২৬
ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ
  • ১৩ মার্চ ২০২৬
দুই দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081