রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা বেগম জানান, শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিন তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে একে একে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী- আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুন লাগার কারণও জানা যায়নি।
এখন পর্যন্ত কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া ভেতরে কেউ আটকে আছে বলে কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে সেখানে ক্রেস্ট তৈরি করা হতো।