পরীক্ষামূলকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হোক: জিএম কাদের

২০ আগস্ট ২০২১, ০৮:৪৫ PM
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের © ফাইল ফটো

পরীক্ষামূলকভাবে হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট শহরে গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কবি শেখ ফজলুল করীম বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।

জিএম কাদের বলেন, করোনার কারণে প্রায় দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জাতিকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

সরকারের কাছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এখনই পরীক্ষামূলকভাবে হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬