দেড় মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু আজ

১৯ আগস্ট ২০২১, ০৫:৪৮ PM
করোনায় মৃত্যু

করোনায় মৃত্যু © ফাইল ছবি

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমেছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫৯ জন। এটি গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭৮ জনে। 

এক দিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৬৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৪২৯ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ২২৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫ লাখ ৫৯ হাজার ৫৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ।

 

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬