ফের পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা

১৩ আগস্ট ২০২১, ১০:২২ AM
ফের পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা

ফের পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা © সংগৃহিত

পদ্মা সেতুর পিলারের সঙ্গে আবারো ফেরির ধাক্কা লেগেছে। শুক্রবার (১৩ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি কাকলি। গত ৯ আগস্ট একই পিলারে ধাক্কার চারদিনের মাথায় আবার এ দুর্ঘটনা ঘটল।

এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন বলেন, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলি। সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি ১০ নং পিলারে আঘাত হানে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি।

ফেরি কাকলির চালক মো. বাদল হোসেন বলেন, ফেরিটি পদ্মা সেতুর ১১-১২ পিলারের মধ্য দিয়ে আসার কথা। কিন্তু নদীর প্রচণ্ড স্রোত ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরির একপাশে ফাটল ধরে। তবে ফাটল পানির স্তরের ওপরে থাকায় ফেরিতে পানিও ওঠেনি। পদ্মা সেতুর পিলারেরও কোনো ক্ষতি হয়নি। ধাক্কা লাগার পর ফেরিটি নিয়ে নিরাপদে শিমুলিয়া ঘাটে আসতে পেরেছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক বাণিজ্য ফয়সাল আহম্মেদ বলেন, আমিও শুনেছি পদ্মা সেতুর ১০ নং পিলারে আবারো ফেরির ধাক্কা লেগেছে। তবে বিস্তারিত কিছু বলতে পারছি না। এর আগে সোমবার (০৯ আগস্ট) সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close