পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ শিথিল করেছে সরকার: সেনাপ্রধান

১০ আগস্ট ২০২১, ০৩:৫১ PM
পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ শিথিল করেছে সরকার: সেনাপ্রধান

পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ শিথিল করেছে সরকার: সেনাপ্রধান © ফাইল ফটো

দেশে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সরকার কঠোর বিধিনিষেধ শিথিল করেছে বলে মন্তব্য করেছে।  করোনা পরিস্থিতি এখন উন্নতির দিকে। পরিস্থিতি বিবেচনায় সরকার যদি আবারও কঠোর লকডাউন ঘোষণা করে তাহলে সেনাবাহিনীর পেট্রোল কার্যক্রমও পুনর্বিন্যাস করা হবে।

মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের নিরালা মোড় এলাকায় অপারেশন কোভিড শিল্ড টহল কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, যদি সমন্বয় না থাকতো তাহলে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারতো। সবাই এক সঙ্গে কাজ করলে এবং জনগণ যদি সচেতন থাকেন তাহলে পরিস্থিতি দিন দিন উন্নতি হবে।

এ সময় ঘাটাইল ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, বঙ্গবন্ধু সেনানিবাস ক্যান্টনমেন্টের জিওসি বিগ্রেডিয়ার জেনারেল এসএম আসাদুল হক, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence