কাল সকাল থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

০৮ আগস্ট ২০২১, ১০:২১ PM
কাল সকাল থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

কাল সকাল থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু © ফাইল ফটো

সরকার বিধিনিষেধ শিথিল করায় সোমবার (৯ আগস্ট) থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে।সরাসরি কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে হবে।এদিন সকাল ৮টা থেকে কাউন্টার খুলবে।

রোববার (৮ আগস্ট) রাতে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয় আগামী বুধবার (১১ আগস্ট) থেকে বাংলাদেশ রেলওয়ে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ২০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন পরিচালনা করবে। কিন্তু একই দিন ৭০৫ একতা এক্সপ্রেস, ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস, ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস, ৭৭১ রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে ও ৭৮৩ টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোবরা থেকে ছাড়বে না।

ট্রেনে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগ: লকডাউন
জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় জানাল পিএসসি
  • ০৭ এপ্রিল ২০২৬
‘কে উপদেষ্টার সঙ্গে ভোর ৫টা পর্যন্ত মিটিং করেছে, এগুলো জানি’
  • ০৭ এপ্রিল ২০২৬
৫ দফা দাবিতে উপাচার্যকে ‘স্কুল অব ল’র বাউবি শিক্ষার্থীদের স…
  • ০৭ এপ্রিল ২০২৬
close