করোনায় সাবেক পুলিশপ্রধানের মৃত্যু

০৭ আগস্ট ২০২১, ০৭:৪৬ PM
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি‌) মোহাম্মদ হাদিস উদ্দিন

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি‌) মোহাম্মদ হাদিস উদ্দিন © ফাইল ফটো

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি‌) মোহাম্মদ হাদিস উদ্দিন (৭২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে বর্তমান পুলিশের প্রধান ড. ড. বেনজীর আহমেদ গভীর শোক জানিয়েছেন। 

আজ শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া সোহেল রানা স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মোহাম্মদ হাদিস উদ্দিন ১৯৭৩ ব্যাচের পুলিশ কর্মকর্তা। তিনি ২০০৫ সালের ৭ এপ্রিল থেকে একই বছরের পর্যন্ত সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মরহুমের জানাযা আজ বাদ আসর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লক মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৃত্যুকালে মোহাম্মদ হাদিস উদ্দিন স্ত্রী, দুই পুত্রসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৪৯ সালে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

আইজিপির শোক :

সাবেক আইজিপি মোহাম্মদ হাদিস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বর্তমান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আইজিপি এক শোকবার্তায় বলেন, মোহাম্মদ হাদিস উদ্দিন একজন সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন। আইজিপি হিসেবে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। আমরা শ্রদ্ধার সঙ্গে তাঁর অবদান স্মরণ করছি।

শোক বার্তায় ড. বেনজীর আহমেদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংসদীয় গণতন্ত্রে ফেরার পর প্রথমবার একসঙ্গে ঈদ জামাতে অংশ নে…
  • ১৯ মার্চ ২০২৬
শেকড় ছেড়ে যারা ক্যাম্পাসে, তাদের জন্য উপাচার্যের ঈদের নিমন্…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদকে ঝামেলামুক্ত করতে আগে থেকেই গুছিয়ে নিন যেসব কাজ
  • ১৯ মার্চ ২০২৬
বিএনপিপন্থীদের ঢোকাতে আগের তালিকা থেকে আউট ২৩ ডাক্তার-নার্স…
  • ১৯ মার্চ ২০২৬
চট্টগ্রামের যেসব এলাকায় ঈদ শুক্রবার
  • ১৯ মার্চ ২০২৬
স্কুলের নামে ভুয়া পেজ খুলে ছাত্রীর ভিডিও প্রকাশের পর মরদেহ …
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence