সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা আসছে

২৯ জুলাই ২০২১, ০৯:৫৩ PM
সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা আসছে

সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা আসছে © ফাইল ফটো

করোনাভাইরাস মোকাবিলায় চীন থেকে তিনটি চালানে ৩০ লাখ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন আসছে আজ। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

তিনি বলেন, আজ রাত ১০ টা, ১ টা ও ৩ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের সিনোফার্মের প্রায় ৩০ লাখ টিকা আসবে।

গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের ৫ লাখ টিকা দেশে আসে। সেই টিকাগুলো চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়। এরপর ১৯ মে সরকার চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়।

হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
close