চট্টগ্রামে প্রথম ‘ব্ল্যাক ফাঙ্গাস’ রোগী শনাক্ত

২৯ জুলাই ২০২১, ১১:৩৬ AM
চট্টগ্রামে প্রথম ‘ব্ল্যাক ফাঙ্গাস’ রোগী শনাক্ত

চট্টগ্রামে প্রথম ‘ব্ল্যাক ফাঙ্গাস’ রোগী শনাক্ত

চট্টগ্রামে প্রথমবারের মতো ‘ব্ল্যাক ফাঙ্গাস’ বা মিউকরমাইকোসিস (কালো ছত্রাক) আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়া গেছে। বুধবার (২৮ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির এ তথ্য জানান। ৫০ বছরের বেশি বয়সী এ নারী এখন হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

হুমায়ুন কবির বলেন, আমাদের চিকিৎসকদের অধীনে চিকিৎসা চলছে। আজ আমরা ভালোভাবে তাকে পর্যবেক্ষন করবো। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে রোগীকে ঢাকায় নেয়া হবে কি না।

হাসপাতাল সূত্রে রোগীর বাড়ি পটিয়া উপজেলায় বলে জানা গেছে। চলতি মাসের ৩ তারিখে করোনায় আক্রন্ত হন পঞ্চাশোর্ধ্ব ওই নারী। তবে ১৫ জুলাই তার করোনা নেগেটিভ আসে। এরপরও তার নানা শারীরিক অসুবিধা দেখা দেয়। পরে চারদিন আগে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close