দেশে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল

২৮ জুলাই ২০২১, ০৭:২৯ PM
করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন

করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ১৬ জনে। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৩০ জন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে।  

বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৭০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৮৭৭টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ।

ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬