২৪ ঘণ্টায় রেকর্ড ২৫৮ জনের মৃত্যু

২৭ জুলাই ২০২১, ০৬:১৬ PM
করোনায় আক্রান্ত নারীকে হাসপাতালে নেয়া হচ্ছে।

করোনায় আক্রান্ত নারীকে হাসপাতালে নেয়া হচ্ছে। © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫৮ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনা শনাক্তের পর একদিনে এটিই সর্বাধিক মৃত্যুর রেকর্ড। নতুন ২৫৮ জনসহ এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে ১৯ হাজার ৭৭৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯২৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে।

গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৪৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ২২ হাজার ৪১৪ জনে।

নির্বাচন থেকে চুড়ান্তভাবে ছিটকে পড়লেন মঞ্জুরুল আহসান মুন্সী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লা বিএনপির এক প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইয়ামাল-র‌্যাশফোর্ড ঝলকে লা লিগার শীর্ষে বার্সা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
টেকনাফে মাঝির জালে ধরা পড়ল ১১২ মণ নাগু মাছ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে এনসিপিকে পাশে পাচ্ছে না জামায়াত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬