৭ আগস্ট থেকে দেশজুড়ে করোনা টিকার ক্যাম্পেইন

২৫ জুলাই ২০২১, ০৯:৪৮ PM
ভ্যাকসিন দেয়ার মুহূর্ত

ভ্যাকসিন দেয়ার মুহূর্ত © ফাইল ফটো

আগামী ৭ আগস্ট থেকে সারা দেশে ৬দিনব্যাপী করোনার টিকা দেয়ার জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই সময় কমপক্ষে ৬০ লাখ মানুষকে টিকা দেয়ার চিন্তাভাবনা করছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য সেবা বিভাগ সূত্রে জানা গেছে, টিকা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের টিকাদান কেন্দ্রে আসার আগে সঙ্গে জাতীয় পরিচয়পত্র আনতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দ্রুতই ঘোষণা দেয়া হবে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান সম্প্রসারণ কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, তারা এমন একটি নির্দেশনা পেয়েছেন। তবে দিনক্ষণের বিষয়ে তিনি কিছুই জানেন না।

উল্লেখ, দেশে টিকা নিতে আজ আড়াইটা পর্যন্ত ১ কোটি ২০ লাখ ৭২ হাজার ৬৬৯ জন মানুষ নিবন্ধন করেছেন।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬