বিকালে আসছে অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ টিকা

২৪ জুলাই ২০২১, ১০:১০ AM
বিকালে আসছে অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ টিকা

বিকালে আসছে অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ টিকা © টিডিসি ফাইল ফটো

কোভ্যাক্সের মাধ্যমে জাপান সরকারের উপহারের দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা আজ বিকালে ঢাকা আসছে। টিকাগুলো নিয়ে ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট জাপানের স্থানীয় সময় রাত ১০টায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাপান দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জাপান সরকারের উপহারের টিকাগুলো বিকেল ৩টার পর টিকাগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

জাপান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার পথে রওনা দিয়েছে। জাপানের স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়েছে। বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ।

শনিবার (২৪ জুলাই) বিকেলে টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটি ঢাকার বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন টিকাগ্রহণ করবেন। এ সময় উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence