পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, আহত ২০

২৩ জুলাই ২০২১, ১২:৫৪ PM
পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, আহত ২০

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, আহত ২০ © সংগৃহীত

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগে একটি রো রো ফেরির ২০ যাত্রী আহত হয়েছেন। সেতুর ১৭ নম্বর পিলারে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ‘শাহজালাল’ নামের রো রো ফেরির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে।

চালক আব্দুল রহমান সাংবাদিকদের বলেন, ফেরির ইলেকট্রনিক সিস্টেম হঠাৎ ফেল করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। নদীতে তীব্র স্রোতের থাকায় ফেরিটি পিলারে গিয়ে ধাক্কা লাগে।

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) বিআইডব্লিউটিসি কর্মকর্তা ফয়সাল আহম্মেদ বলেন, ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নং পিলারের সঙ্গে ধাক্কা খায়। তবে চালক দ্রুত ফেরিটি নিয়ন্ত্রণে নেওয়ার কারণে বড় কোনো বিপদ ঘটেনি। ফেরিটির তেমন কোনো ক্ষতি হয়নি।

শ্রীনগর লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর জেনেছি। তবে কতজন আহত হয়েছেন আর ফেরির কি ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close