কঠোর লকডাউন: পায়ে হেটে ঢাকায় ঢুকছে মানুষ

২৩ জুলাই ২০২১, ১২:২৯ PM
কঠোর লকডাউন: পায়ে হেটে ঢাকায় ঢুকছে মানুষ

কঠোর লকডাউন: পায়ে হেটে ঢাকায় ঢুকছে মানুষ © সংগৃহীত

আজ সকাল থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ আগামী ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত চলবে। এবারের বিধিনিষেধ গতবারের চেয়ে কঠোর হবে বলে আগেই জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এরমধ্যে যারা বিধিনিষেধ শুরুর আগে রওয়ানা দিয়েও ঢাকা ঢুকতে পারেননি, শুধু তাদেরকেই পায়ে হেটে ঢাকায় ঢুকতে ছেড়ে দেওয়া হচ্ছে আমিনবাজারে। লকডাউনের নির্দেশনা অনুযায়ী কোনো গণপরিবহনকে যাত্রীসহ ঢুকতে দেওয়া হচ্ছে না ঢাকায়। একইসঙ্গে পথচারীদের মাস্ক ব্যবহারে বাধ্য করা হচ্ছে।

গাবতলী এলাকায় সকাল আটটার দিকে আলী ইউনুস হৃদয় (২৫) নামে একজন বেসরকারি কর্মকর্তা জানান, তিনি কুষ্টিয়া থেকে ঢাকায় আসছেন। গাবতলীতে সকাল ৬টায় পৌঁছার পর কোন যানবাহন না পেয়ে হেঁটেই রওনা দিয়েছেন কর্মস্থলের দিকে। মিরপুর, টেকনিক্যাল, কল্যাণপুরেও দেখা যায় একই দৃশ্য। টেকনিক্যাল মোড়ে কথা হয় ভ্যান যাত্রী সবুজের সঙ্গে। তিনি বলেন, পরিবারসহ ফরিদপুর থেকে ঢাকা এসেছি। আমিনবাজার ব্রিজে নামিয়ে দেওয়ায় হেঁটেই টেকনিক্যাল পর্যন্ত এসেছি। এরপর আড়াইশ টাকায় পীড়েরাবাগের বাসার উদ্দেশে যাচ্ছি।

এদিকে সরকারের ঘোষণা অনুযায়ী, আগের বিধিনিষেধের মতোই এবারের বিধিনিষেধে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস; সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন; অভ্যন্তরীণ উড়োজাহাজসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close