বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে কলেজছাত্রের মৃত্যু

২২ জুলাই ২০২১, ১১:১৪ PM
মোহাম্মদ ইব্রাহীম

মোহাম্মদ ইব্রাহীম © ফাইল ফটো

চট্টগ্রামের ফটিকছড়িতে পা পিছলে পানিতে পড়ে এক কলেজ ছাত্র মারা গেছে। আজ বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার ভুজপুর রাবার ড্যামে এ ঘটনা ঘটেছে। মৃত মোহাম্মদ ইব্রাহীম (২১) নগরীর ওমরগণি এমইএস কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।

চাঁদপুরের কচুয়ায় তাদের বাড়ি হলেও পরিবারের সাথে থাকেন নগরীর নুর আহম্মেদ সড়কের রাবেয়া রহমান গলিতে।

ভুজপুর থানার ওসি আহসাব উদ্দিন বলেন, সকালে ছয় বন্ধু মিলে ইব্রাহীম ভূজপুর রাবার ড্যামে বেড়াতে এসেছিলেন। সেখানে ড্যামে নামার পর পা পিছলে পানিতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে ইব্রাহীমকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ভুজপুর থানার এসআই প্রবীণ দেব বলেন, ইব্রাহীম ও তার বন্ধুদের মধ্যে কেউই সাঁতার জানতেন না। ড্যামে আসার পর তারা গোসল করতে নিচে নামেন। ইব্রাহীম সবার আগে যাওয়ার সময়ে ড্যামে পা পিছলে পানিতে পড়ে যায়। বর্ষার কারণে ড্যামের পানি বেশি থাকায় ইব্রাহীম নিচে তলিয়ে যায়। এসময় তার সাথে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন জাল দিয়ে ইব্রাহীমকে উদ্ধার করে।

তিনি আরও জানান, ঘটনার পরপর তারা পুলিশকে জানায়নি। নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

ইব্রাহীমের প্রতিবেশী ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী জানান, ইব্রাহীমরা এক ভাই, এক বোন এবং সে সবার বড়। তার বাবা মোহাম্মদ সেলিম রাবেয়া রহমান গলিতে একটি মুদি দোকান পরিচালনা করেন।

তিনি আরও বলেন, ঈদের ছুটিতে সকালে আরও পাঁচ বন্ধুর সাথে ইব্রাহীম ফটিকছড়ি গিয়েছিল রাবার ড্যাম ও চা বাগান দেখতে। দুপুরে রাবার ড্যামের পানিতে পড়ে সে মারা যায়।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence