ঈদের দিন নিজ রাইফেলের গুলিতে ‘আত্মহত্যা’ কনস্টেবলের

২১ জুলাই ২০২১, ১২:৫০ PM
নিহত সাইফুল ইসলাম

নিহত সাইফুল ইসলাম © ফাইল ফটো

ঈদির দিন ভোরে ডিউটিরত অবস্থায় নিজের মাথায় গুলি ঠেকিয়ে আত্মহত্যা করেছেন পুলিশের এক কনস্টেবল বলে অভিযোগ উঠেছে। ওই পুলিশ সদস্যের নাম ইফুল ইসলাম (২৭)।

বুধবার (২১ জুলাই) ভোররাত সাড়ে চারটার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। মৃত সাইফুল ইসলামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কবুরহাট গ্রামে।

জানা গেছে, বুধবার ভোরে ফাঁড়িতে ডিউটি করছিলেন। এ সময় হঠাৎ করেই তিনি তার রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন। এ সময় অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যেই সাইফুলের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন,  চলতি বছর সাইফুল ইসলাম বিয়ে করেন। তার শশুরবাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুডা উপজেলার জয়রামপুর গ্রামে। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

আনোয়ারায় হামের উপসর্গে ভর্তি নেই কেউ, বাড়ি বাড়ি খোঁজ স্বাস্…
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
  • ০৪ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে আশঙ্কাজনকহারে বাড়ছে হাম, আতঙ্কে অভিভাবকরা
  • ০৪ এপ্রিল ২০২৬
অফিসার/সিনিয়র অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ৮ এপ…
  • ০৪ এপ্রিল ২০২৬
অর্থসংকটে জাবিতে ভর্তিতে অনিশ্চয়তায় তিন মেধাবী শিক্ষার্থী
  • ০৪ এপ্রিল ২০২৬
দেশে এলো আরও ৩৪ হাজার টন জ্বালানি তেল
  • ০৪ এপ্রিল ২০২৬