আজ থেকে ৪ দিন বন্ধ টিকা কার্যক্রম

২০ জুলাই ২০২১, ০২:৩৭ PM
আজ থেকে ৪ দিন বন্ধ টিকা কার্যক্রম

আজ থেকে ৪ দিন বন্ধ টিকা কার্যক্রম © সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির কারণে আজ মঙ্গলবার (২০ জুলাই) থেকে চার দিন বন্ধ থাকবে করোনা সংক্রমণ রোধকারী গণটিকা কার্যক্রম। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত তিন দিন ঈদের ছুটি থাকবে। ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও টিকা কার্যক্রম বন্ধ থাকবে। স্বাস্থ্য অধিদফতরের এমআইএস বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের টিকা কার্যক্রম সংক্রান্ত নির্দেশনায় সরকার ঘোষিত সাধারণ ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন টিকা কার্যক্রম বন্ধ থাকার কথা আগেই বলা আছে। সে অনুযায়ী, আগামী চার দিন বন্ধ থাকবে টিকা কার্যক্রম।

স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানান, আগামী শনিবার (২৪ জুলাই) থেকে যথারীতি আবারও টিকা কার্যক্রম চালু হবে। শনিবার থেকে যেহেতু সারাদেশে কঠোর লকডাউন শুরু হবে, তাই টিকা কার্ড প্রদর্শন করে টিকা নেওয়ার জন্য কেন্দ্রে পারবেন নিবন্ধনকারীরা। এক্ষেত্রে তাদের কাছে সরকারিভাবে এসএমএস-ও আসবে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬