দুপুরে করোনা ভ্যাকসিন নেবেন বেগম জিয়া

১৯ জুলাই ২০২১, ১১:১১ AM
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া © ফাইল ছবি

রাজধানীর গ্যাস্ট্রোলিভার হসপিটালে (শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল) করোনার টিকা নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার দুপুরে মহাখালীতে অবস্থিত হাসপাতালটিতে গিয়ে টিকা নেয়ার কথা রয়েছে তার।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ দুপুর ২টার দিকে রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনার টিকা নিতে যাবেন।

গতকাল রবিবার করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা নিতে সরকারি প্রতিষ্ঠানের ফিরতি মেসেজ পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে শায়রুল কবির জানান, ম্যাডাম টিকা গ্রহণের ফিরতি মেসেজ পেয়েছেন।

এর আগে, গত ৮ জুলাই করোনার টিকা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন খালেদা জিয়া।

জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন…
  • ২০ এপ্রিল ২০২৬
রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
  • ২০ এপ্রিল ২০২৬
পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬