ইঁদুর মারার কীটনাশক খেয়ে কিশোরের মৃত্যু

১৮ জুলাই ২০২১, ০৯:০১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভুলবশত ইঁদুর মারা কীটনাশক ট্যাবলেট খেয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের দক্ষিণ অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ঐ এলাকার জমির উদ্দিনের ছেলে শাকিল হাসান (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাকিলের কিছুদিন আগে এ্যাপেন্ডিসাইটিস অপারেশন করা হলে নিয়মিত ওষুধ সেবন করে আসছিল। প্রতিদিনের মতো শনিবার রাতের খাবার শেষে নিজের ওষুধ সেবন না করে ভুলবশত একই স্থানে রাখা ইঁদুর মারার কীটনাশক ট্যাবলেট খেয়ে ঘুমাতে যায়।

এক পর্যায়ে তীব্র যন্ত্রণা শুরু হলে এবং মুখ দিয়ে ফেনা আসতে থাকলে কীটনাশক খাওয়ার বিষয়টি বুঝতে পারে পরিবারের লোকজন । এ অবস্থায় রাত গভীর হওয়ায় যানবাহন জোগাড় করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তার অধ্যাপক কামরুলের পাশে জামায়াত আমির
  • ১১ এপ্রিল ২০২৬
কিংবদন্তিদের বিশ্বকাপে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’, …
  • ১১ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
close