কাল থেকে শুরু হজ

১৭ জুলাই ২০২১, ০৭:৫৫ PM
কাল থেকে শুরু হজ

কাল থেকে শুরু হজ © ফাইল ছবি

করোনা মহামারীর মধ্যেই দ্বিতীয় বারের মতো হজ শুরু হচ্ছে। আজ শনিবার হজের প্রস্তুতিতে সৌদি আরবের মক্কায় আসা শুরু করেছেন অনুমতিপ্রাপ্ত হাজীরা। সৌদি আরবের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, সকাল থেকেই মসজিদুল হারাম কর্তৃপক্ষ হাজীদের স্বাগত জানাতে থাকেন। মসজিদুল হারামে উপস্থিত হওয়া হাজীরা পবিত্র কাবা ঘর তাওয়াফ করেন।

আগামীকাল রোববার হাজীদের মক্কা থেকে পূর্বে মিনায় অবস্থানের মাধ্যমে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সোমবার সারাদিন দক্ষিণ-পূর্বে আরাফাতের ময়দানে হাজীরা অবস্থান নিয়ে রাতে মিনা-আরাফাতের মধবর্তী মুজদালিফায় অবস্থান নেবেন হাজীরা। মঙ্গলবার মিনায় গিয়ে জামরাতে পাথর নিক্ষেপ, কোরবানী ও চুল কাটার মধ্য দিয়ে হাজীরা ইহরাম থেকে মুক্ত হবেন।

এই বছর মসজিদুল হারামের ইমাম ও খতিব ড. শেখ বানদার বিন আবদুল আজিজ বালিলা আরাফাতের দিনে হজের খোতবা দিবেন।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছরও সৌদি আরবের বাইরে থেকে কোনো হজযাত্রী অংশ নিচ্ছেন না। সৌদি আরবে বাস করা দেশটির নাগরিক ও বিদেশী বাসিন্দাদের মধ্য থেকে ৬০ হাজার হজযাত্রী হজ করার অনুমতি পেয়েছেন।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close