রামেকের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু

১৬ জুলাই ২০২১, ১০:১৯ AM
করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে

করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে © ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন করোনা আক্রান্ত হয়ে আর বাকি ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন। এদের মধ্যে একজনের বয়স ২৫-৩০ বছর। বাকিদের বয়স ৪১-৬৫ এর মধ্যে। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১০ জন রাজশাহীর, দুইজন নাটোরের। আর পাবনা, নওগাঁ ও মেহেরপুরের একজন করে রয়েছন।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬