শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত

১৬ জুলাই ২০২১, ১২:৫৫ AM
শোলাকিয়ায় ঈদের জামাত

শোলাকিয়ায় ঈদের জামাত © ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে গত বছরের মতো এবারও দেশের ঐতিহাসিক ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৪তম জামাত অনুষ্ঠিত হচ্ছে না। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঈদ উদযাপন প্রস্তুতি কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

ডিসি শামীম আলম বলেন, বৃহস্পতিবার অনলাইনে ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সভা হয়। সেখানে সদস্যরা সরকারি নির্দেশনা মেনে চলার ব্যাপারে একমত হয়েছেন। সে অনুযায়ী খোলা জায়গায় ঈদের বড় জামাত আয়োজন না করার সিদ্ধান্ত হয়।

তিনি আরও বলেন, তাই শোলাকিয়াতে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। এছাড়া জেলার কোথাও খালি মাঠে বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত না করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।⁠

গত বছর করোনা প্রাদুর্ভাবের কারণে ঐতিহাসিক এ ঈদগাহ ময়দানে ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়নি। এ বছরেও এ ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়নি।

দেশে করোনার কারণে এবারও ঈদগাহে বা খোলা জায়গায় ঈদুল আজহার জামাত আদায় করবে কি না সে বিষয়ে স্থানীয় জেলা প্রশাসনকে সিন্ধান্ত নিতে বলা হয়। একই সঙ্গে জামাত শেষে কোলাকুলি ও পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে সরকার।

মোহাম্মদ শামীম আলম আরও বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে শোলাকিয়ায় ঈদ জামাত করা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। সরকার ইসলামিক ফাউন্ডেশনকে ঈদ জামাতের বিষয়ে যে ১৮টি শর্ত দিয়েছেন, তা মেনে জেলার প্রতিটি মসজিদে একাধিক ঈদুল আজহার জামাত করতে বলা হয়।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে নরসুন্দা নদীতীরে ২০০ বছরের ঐতিহ্যবাহী এ ঈদগাহ ময়দানে প্রতিবছর দেশ-বিদেশের তিন লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামাত আদায় করেন। একসময় এ ঈদগাহ ময়দানটি দেশ এমনকি উপমহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাতের খ্যাতি অর্জন করে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close