বাসাভিত্তিক ডিজিটাল শিক্ষা জরুরি: রাশেদা কে চৌধুরী

১৩ জুলাই ২০২১, ১১:৩৯ AM
রাশেদা কে চৌধুরী

রাশেদা কে চৌধুরী © টিডিসি ফাইল ফটো

করোনায় এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান। করোনায় শিক্ষার এ ক্ষতি পুষিয়ে নিতে এ মুহূর্তে বাসাভিত্তিক ডিজিটাল শিক্ষার প্রয়োজন বলে মনে করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদো কে চৌধুরী।

তিনি বলেন, করোনায় শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে এ মুহূর্তে প্রয়োজন বাসাভিত্তিক ডিজিটাল শিক্ষা জোরদার করা। আর সেটির জন্য শিক্ষার্থীদের প্রয়োজন হবে একটি ডিজিটাল ডিভাইস, ইন্টারনেট সংযোগ, ডাটা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ সরকারকে দিতে হবে। তবে ডিজিটাল ডিভাইস আর ডাটা দেওয়ার ব্যবস্থা বেসরকারি খাত থেকেও নেয়া যেতে পারে। করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় প্রত্যেক শিক্ষার্থীকে না হোক, প্রত্যেক পরিবারে অন্তত একটি ডিভাইস দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এ কাজে বহু বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে।

রাশেদা কে চৌধুরী আরও বলেন- প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা স্তরসহ সবমিলিয়ে আমাদের শিক্ষার্থী সংখ্যা চার কোটি। সরকারের কাছে উপবৃত্তি বিতরণের মডেল রয়েছে। সেই মডেল ব্যবহার করে শিক্ষার্থীদের হাতে ডিভাইস পৌঁছানো সম্ভব। ক্ষতি পোষাতে সবক্ষেত্রে রাষ্ট্রীয় বিনিয়োগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। অস্বচ্ছল পরিবারের তালিকা করে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের সহায়তা দিতে হবে।

বর্তমান পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, সব শিক্ষার্থীকে পর্যায়ক্রমে টিকার আওতায় নিয়ে আসতে হবে। শিক্ষকদেরও প্রণোদনার ব্যবস্থা করতে হবে। যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে হবে। শিক্ষার ক্ষতি পুষিয়ে নিয়ে সরকারের শক্ত রাজনৈতিক অঙ্গীকার দরকার। দুঃখজনক ব্যাপার হলো, আমাদের এখানে সব সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে হয়। শিক্ষার বড় অংশীজন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। তাদের অভিমত জানার চেষ্টা করা হয় না।

জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬
শাস্তির আওতায় আসছেন প্রায় ৩০০ প্রতিষ্ঠান প্রধান
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিতের বিষয়টি সমাধান সম্ভব: আসি…
  • ২২ এপ্রিল ২০২৬