সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ আটক ৮

১০ জুলাই ২০২১, ০২:৫৯ PM
সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ আটক ৮

সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ আটক ৮ © ফাইল ফটো

নারায়ণগঞ্জের রুপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিক নিহতের ঘটনায় কারখানার চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাশেম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সজীবসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১০ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা করা হবে। মামলায় যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিচার করা হবে। এই ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থাগ্রহণ করা হবে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬